শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৩৮ শিশু ভর্তি হয়েছেন। এ নিয়ে সকাল পর্যন্ত হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন ১৭২ জন।

সোমবার মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ৮ মাসের ও একজন ১৬ মাসের। একজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জে ও অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুরে।

Facebook Comments Box
ট্যাগ:Janomukti Barta

মন্তব্য করুন

Facebook Comments Box