নিজস্ব প্রতিবেদক:
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিরাপত্তামূলক কাজের কারণে বৃহস্পতিবার (২৫ জুন) খাগড়াছড়ি ও নীলফামারী জেলার বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।বিজ্ঞপ্তি অনুযায়ী, খাগড়াছড়িতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।খাগড়াছড়ি বিউবোর ১ নম্বর, ৩ নম্বর এবং ভাইবোন ছড়া ফিডারের আওতাধীন এলাকাগুলো এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। এর মধ্যে ১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম এলাকা, ৩ নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া ও ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এলাকা এবং ভাইবোন ছড়া ফিডারের আওতাধীন সব অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।অন্যদিকে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে নীলফামারী সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলোতেও দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আগাম সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।





মন্তব্য করুন