ইকুয়েডর দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানে জার্মানিকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে। ম্যাচের মাত্র ২ মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ৯ মিনিটে নিলসন আঙ্গুলোর দারুণ গোলে সমতায় ফেরে ইকুয়েডর।এরপর দীর্ঘ লড়াইয়ের পর ৭৭তম মিনিটে গঞ্জালো প্লাটার জয়সূচক গোলে ঐতিহাসিক জয় তুলে নেয় ইকুয়েডর। মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হাজারো সমর্থক উল্লাসে ফেটে পড়েন।এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর তৃতীয় সেরা দল হিসেবে শেষ ৩২ বা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। অন্যদিকে, এ ম্যাচে হারলেও আগের দুই ম্যাচে জয় পাওয়ায় জার্মানি গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে উঠেছে।
Facebook Comments Box





মন্তব্য করুন