শনিবার, ৭ নভেম্বর ২০২৬

অবসরে গেলেন পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা

ঢাকা, ৩০ জুন: সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) নিজ নিজ কর্মস্থল থেকে বিদায় নেন তারা।অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি মো. আবুল খায়ের।মো. ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখায় দায়িত্ব পালনের আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।রেজাউল করিম মল্লিক চলতি বছরের ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন। তবে ২৮ জুন পুলিশের চার অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হলেও তাকে কোনো নতুন দায়িত্ব দেওয়া হয়নি। পরবর্তীতে একই অবস্থায় তিনি অবসরে যান।এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের ১২ এপ্রিল তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরবর্তী সময়ে ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনকালে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বঞ্চনার শিকার হয়েছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অন্যদিকে, মো. আবুল খায়ের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান।তিন কর্মকর্তার কর্মজীবনের শেষ দিনে পুলিশ সদরদপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় তাদের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box