শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় বজ্রপাতে একজন নিহত

সাতক্ষীরায় বজ্রপাতে একজন নিহত

অনলাইন ডেস্ক: জেলার তালা উপজেলায় আজ বজ্রপাতে ললিত মন্ডল (৫০) নামের এক মৎস্য ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ললিত মন্ডল জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়া গ্রামের বামছারাম মন্ডল ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ললিত মন্ডল কাঠবুনিয়া গ্রামে বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box