শনিবার, ৭ নভেম্বর ২০২৬

প্রবাসে স্ত্রী-সন্তান, ঘরে মিলল বৃদ্ধের গলিত মর-দে-হ

প্রবাসে স্ত্রী-সন্তান, ঘরে মিলল বৃদ্ধের গলিত মরদেহ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় নিজ ঘর থেকে আবদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত আবদুর রহমান নগরপাড়া এলাকার মৃত কালা মিয়া সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, আবদুর রহমানের তিন ছেলে প্রবাসে থাকেন। তার স্ত্রীও বিদেশে চিকিৎসাধীন। প্রায় এক বছর আগে দেশে ফিরে তিনি একাই বসবাস করছিলেন।

স্থানীয়দের দাবি, সর্বশেষ গত শুক্রবার তাকে এলাকায় দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. লিটন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে স্ট্রোক বা অন্য কোনো স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box