শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে আলোচনায় মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে আলোচনায় মির্জা ফখরুল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এ আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দল ও রাষ্ট্র পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা, সর্বজনীন গ্রহণযোগ্যতা এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণে তিনি বিএনপির ভেতর-বাইরে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বকে বেছে নিতে চাইবে ক্ষমতাসীন দল।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box