শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। একই সঙ্গে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও আবেদন জানানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box