শনিবার, ৭ নভেম্বর ২০২৬

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং দিনটি ঘিরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

অনলাইন ডেস্ক: ঢাকা, ৬ অক্টোবর ২০২৬: আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে সংঘটিত দুর্ঘটনায় মোট ৪০ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় অনেকে আহত হন।

নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো ব্যাজ ধারণ করা হবে।

সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‌্যালি নিয়ে জগন্নাথ হল স্মৃতিসৌধে যাওয়া হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে। সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা হবে। বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হবে।

এ ছাড়া, হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র ও তথ্যসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন করা হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box