শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
সুনামগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত আয়োজনে ঢাকা শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, পুলিশ সুপার এ. বি. এম জাকির হোসেন, পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলা, শিশুদের অধিকার সংরক্ষণ এবং তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়। শিশুদের অধিকার রক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box