শনিবার, ৭ নভেম্বর ২০২৬

খুলনায় হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ

খুলনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
খুলনায় হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক: খুলনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আর্য্য ধর্মসভা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বস্ত্র বিতরণ করা হয়।

সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শ্রী ভগবতগীতা সংঘ-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কোনো অপশক্তি যেন বিভেদ সৃষ্টি করে সুবিধা নিতে না পারে এবং রাজনৈতিক বিভক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে সামগ্রিক পরিবর্তন আসবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা এবং সুন্দর পরিবেশ তৈরিতে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি নিতাই বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগরীর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট খুলনা মহানগর শাখার সহসভাপতি উজ্জ্বল কুমার সাহা, বাংলাদেশ জুয়েলারী অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি সমরেশ সাহা এবং সংঘের উপদেষ্টা ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমর কুন্ডু।

অনুষ্ঠানে সংঘের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক পুলোকেশ সাহা পলাশ। সংঘের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শ্লোক উচ্চারণ করা হয়। এ সময় সংঘের প্রয়াত সদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের বিদেহী আত্মার শান্তি, অসুস্থ সদস্যদের দ্রুত আরোগ্য এবং দেশ ও মানুষের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box