শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা শুরু হয়েছে।
ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

অনলাইন ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) সভা শুরু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভায় যেসব বিষয় আলোচনায়

ইসির কর্মকর্তারা জানান, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহ নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয় রয়েছে।

এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ, পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত দেওয়ার বিষয়ও রয়েছে।

সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box