
অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে রাজশাহীর চন্দ্রিমা থানার আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি।
এ সময় রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, আল আরাফা একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মো. সাদেক আলী, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা ও মুজিবুল হক মিলন এবং যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন শুভ উপস্থিত ছিলেন।
চন্দ্রিমা থানা যুবদলের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির সমন্বয় করেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকতার হোসেন, বিএনপি নেতা সিরাজ আলী ও জাহাঙ্গীর হোসেন এবং মহানগর যুবদলের সদস্য তানভির হোসেন হীরাসহ চন্দ্রিমা থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন