শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জবির ২য় সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যোগ্য ডিগ্রিধারীরা ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
জবির ২য় সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২য় সমাবর্তন ২০২৭-এর অনলাইন নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন তার কনফারেন্স কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি আয়োজনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি দিয়েছেন। এ আয়োজনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় অনলাইন নিবন্ধন শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরুর উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং কার্যক্রমের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিবন্ধন উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী যোগ্য ডিগ্রিধারীরা বৃহস্পতিবার থেকে আগামী ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে নিবন্ধনের আবেদন করতে পারবেন। নিবন্ধন, আবেদন ফি ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটে পাওয়া যাবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box