শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন

অবকাশকালীন ছুটি শেষে ২৫ অক্টোবর স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে গঠন করা হয়েছে ৫৭টি বেঞ্চ।
আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন

অনলাইন ডেস্ক: অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এ জন্য হাইকোর্টে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর থেকে আজ ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল ২৫ অক্টোবর থেকে আদালত স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

হাইকোর্টের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ৫৭টি বেঞ্চ গঠন করেছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব বেঞ্চের মধ্যে দুই বিচারপতির সমন্বয়ে ৩৮টি দ্বৈত বেঞ্চ এবং একজন বিচারপতির সমন্বয়ে ১৯টি একক বেঞ্চ রয়েছে।

অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। নতুন বেঞ্চে হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হবে বেলা আড়াইটায়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box