শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকাসহ পিকআপ আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে একটি পিকআপসহ বাসমতি চাল ও ফুচকা আটক করা হয়েছে। জব্দ করা মালামালের মোট মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
কুমিল্লায় ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকাসহ পিকআপ আটক

অনলাইন ডেস্ক: কুমিল্লায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ বিপুল পরিমাণ বাসমতি চাল ও ফুচকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা মালামালের মোট জব্দমূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া কাজীবাড়ি এলাকায় একটি পিকআপসহ বাসমতি চাল ও ফুচকা আটক করা হয়।

বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দ করা মালামালের মোট মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

জব্দ করা মালামাল বিধি অনুযায়ী থানায় জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box