শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি মা হারিয়েছেন। তাঁর মা মরিয়ম বেগম রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও কিডনি রোগে ভুগছিলেন তিনি।

পরিচালক বদিউল আলম খোকন সংবাদমাধ্যমকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার প্রস্তুতির সময় মরিয়ম বেগমের মৃত্যু হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ভোরে নিকেতনের একটি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ ফ্রিজিং ভ্যানে করে গ্রামের বাড়ি খুলনায় নেওয়া হয়েছে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গুলশানের নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করেন মরিয়ম বেগম। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাঁকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গন ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। সহকর্মীদের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই বলে জানানো হয়েছে। তাঁর মায়ের মৃত্যুতে ঢালিউডে শোকের আবহ তৈরি হয়েছে। একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি পান পপি।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box