শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারের লেনদেন

বুধবার লেনদেনের শুরুতে ডিএসই ও সিএসইর সূচক বেড়েছে। সকাল সাড়ে ১০টায় ডিএসইএক্স ২৮ পয়েন্ট এবং সিএএসপিআই ১৫ পয়েন্ট বৃদ্ধি পায়।
ঊর্ধ্বমুখী সূচকে চলছে পুঁজিবাজারের লেনদেন

অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়ায়। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৫১ ও ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ছিল আনোয়ার গ্যালভানাইজিং, ইভেন্সি টেক্সটাইল, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ড্রাগন সোয়েটার, ফার কেমিক্যাল, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মতিন স্পিনিং ও অগ্রণী ইন্স্যুরেন্স।

এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স ১১ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে সূচকটি আগের অবস্থান থেকে আরও ৮ পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় সিএসইর সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৫ পয়েন্টে দাঁড়ায়। এরপরও সূচকটির ঊর্ধ্বমুখী গতি অব্যাহত ছিল।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box