স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড, কুমারডুগী মুন্সিবাড়ির মেধাবী কিশোর সাইমুন মুন্সী (১৫) শুক্রবার জুমার নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যদের চোখে এখন শুধু অশ্রু আর বুকভরা শঙ্কা।
পরিবার জানায়, সেদিন দুপুর ১টার দিকে শান্ত-স্বভাবের এই মাদ্রাসা ছাত্র সাইমুন নামাজ পড়তে যায়। তার গায়ে ছিল পেস্ট রঙের পাঞ্জাবি-পায়জামা এবং মাথায় সাদা টুপি। স্বাভাবিক দিনযাপনের মতোই বের হলেও এর পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।
পিতা আলাউদ্দিন মুন্সী, দাদা আবুল মুন্সী ও পরিবারের অন্যান্য সদস্যরা ছেলের খোঁজে পাগলের মতো ছুটছেন এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক মসজিদ থেকে অন্য মসজিদে। কিন্তু কোথাও কোনো সন্ধান নেই। প্রতিটি মুহূর্তে তাদের কেবল একটাই প্রশ্ন- “সাইমুন এখন কোথায়?”
মা-বাবার আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। সবার মুখে একটাই প্রার্থনা—
“যে কোনোভাবে আমাদের সাইমুনকে নিরাপদে ফিরিয়ে দাও।”
যে কেউ সাইমুন সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে—
০১৭১২-৭০০১৫৩ (ভাই)
০১৮৩২-৭২৬৯২৬ (বাবা)
নিখোঁজ সাইমুনকে দ্রুত খুঁজে পেতে সমাজের সকলের সহযোগিতা কামনা করেছে শোকাহত পরিবার।





মন্তব্য করুন