শনিবার, ৭ নভেম্বর ২০২৬

তেল নেই’ সাইনবোর্ড, কিন্তু মজুত ৯৭৮৩ লিটার—চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল পাম্পকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন-এ এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।অভিযানকালে পাম্পে থাকা জ্বালানির মজুত যাচাই করে দেখা যায়, উল্লেখযোগ্য পরিমাণ তেল সংরক্ষিত রয়েছে। এর মধ্যে ২,৩৬৮ লিটার পেট্রোল, ৩,৭৬০ লিটার ডিজেল এবং ৩,৬৫৫ লিটার অকটেন, মোট ৯,৭৮৩ লিটার জ্বালানি মজুত পাওয়া যায়। কিন্তু এসব জ্বালানি থাকা সত্ত্বেও ক্রেতাদের কাছে তা বিক্রি করা হচ্ছিল না।এ ধরনের কর্মকাণ্ডকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলার দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়।অভিযানের সময় পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box