শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর


অনলাইন ডেক্স
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) পরিবারের বরাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে অল্প অল্প করে কথা বলছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুর গেছেন। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box