শনিবার, ৭ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ Strait of Hormuz হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, তা এখন থেকে এই শুল্কের মাধ্যমে আদায় করা হবে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।সোমবার (৬ এপ্রিল) সকালে ইরানের নৌবাহিনীর কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে ইরান নতুন নীতি অনুসরণ করবে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিয়মে পরিবর্তন আসতে পারে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় Islamic Revolutionary Guard Corps ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। বিশেষ করে United States যুক্তরাষ্ট্র ও Israel ইসরাইলের জন্য এই জলপথে নতুন নিয়ম স্থায়ীভাবে কার্যকর হবে।সংস্থাটি আরও জানায়, এই আন্তর্জাতিক সমুদ্রপথে বিদেশি শক্তির প্রভাব বা নিয়ন্ত্রণের যুগ শেষ হয়ে গেছে এবং ইরান এখন থেকে নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেবে।বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও তেলবাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box