শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কারাগারে অভিনেতা আলভী, স্ত্রী ইকরার মৃত্যুর আগে কথোপকথন ঘিরে নতুন আলোচনা

অভিনেতা যাহের আলভী বর্তমানে কারাগারে রয়েছেন। স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার মধ্যেই ইকরার মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে হওয়া কথোপকথন ও ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ইকরার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, পরিবার ও ঘনিষ্ঠজনরা ঘটনাটির পেছনে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে আসছেন।ইকরার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু সামিয়া আলম ও খাদিজা লুপিন জানান, মৃত্যুর দিনও ইকরা তাঁদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ব্যক্তিগত গ্রুপে সক্রিয় ছিলেন। সকাল ১০টা ৪৬ মিনিটে তিনি একটি বার্তা পাঠান, যেখানে নেপালে যাওয়ার পরিকল্পনার কথা উল্লেখ ছিল।বন্ধুদের দাবি, ইকরার আচরণকে তাঁরা তখন সাময়িক মানসিক অস্থিরতা বা অভিমান হিসেবে ধরে নিয়েছিলেন। ওই দিন সন্ধ্যায় তাঁর বাসায় ইফতারের আয়োজন থাকলেও দুপুরের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।সামিয়া আলম বলেন, ‘ওর সঙ্গে আমরা নিয়মিত কথা বলতাম। সেদিনও মনে হয়েছিল ও মানসিকভাবে একটু আপসেট, তাই শান্ত করার চেষ্টা করছিলাম।’পরবর্তীতে ইকরার মৃত্যুর খবর আসে, যা তাঁর বন্ধুদের মধ্যে গভীর শোক ও প্রশ্নের জন্ম দেয়।বন্ধুদের ভাষ্য অনুযায়ী, ইকরা আত্মহত্যাপ্রবণ ছিলেন না বরং ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা করছিলেন। তিনি স্বামী যাহের আলভীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও বন্ধুদের জানিয়েছিলেন। এমনকি বিচ্ছেদ ও নতুন করে জীবন গড়ার পরিকল্পনাও ছিল তাঁর কথোপকথনে।সামিয়া আলমের দাবি, ইকরা তাঁদের বলেছিলেন যে আলভীর দেশে ফেরার পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সন্তানের ভবিষ্যৎ নিয়েও ভাবছিলেন।অন্যদিকে মামলার এজাহারে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ, মানসিক নির্যাতন এবং কথিত বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য জীবনে সংকট তৈরি হয়, যা ইকরাকে মানসিক চাপে ফেলে।এ বিষয়ে যাহের আলভীর পক্ষ থেকে আইনজীবী দাবি করেছেন, ঘটনার পেছনে আরও ভিন্ন কোনো কারণ থাকতে পারে এবং বিষয়টি তদন্তাধীন থাকা উচিত।পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box