শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ফরিদপুরে ‘শহীদ জিয়া’ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুরের চর মাধবদিয়ার মমিনখাঁর হাটে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসরের উদ্বোধন করেছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুরে ‘শহীদ জিয়া’ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক: ফরিদপুরের সদর উপজেলার চর মাধবদিয়ার মমিনখাঁর হাটে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন এবং ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাঁদের মতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজন নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মমিনখাঁর হাট বাজার পরিচালনা কমিটি আয়োজিত এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছেন কমিটির সভাপতি রেজাউল করিম বেপারী।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box